লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর উত্তরসুর গ্রামের মরাগাঙ এলাকা থেকে গতকাল শনিবার সকালে পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) গলিত লাশ উদ্ধার করেছে।শ্রীমঙ্গল থানার এসআই মারুফ হোসেন বলেন, গ্রামবাসী লাশটি শনাক্ত করতে পারেননি। লোকটির পরনে কোনো কাপড় ছিল না। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।