লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের সাতঘরিয়া এলাকা থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে মহাসড়কের ওপর শরীর ও মাথা থেঁতলানো অবস্থায় ওই লাশটি পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, গাড়ির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম থানার এসআই মজিবুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।