লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর বিল থেকে গতকাল সোমবার নয়ন মিয়া (২৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার দশআনি গ্রামে।তিতাস থানার ওসি নুরুল আলম বলেন, গত শনিবার সন্ধ্যায় নয়ন মিয়া বাড়ি থেকে জগতপুর বাজারে যান। এর পর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে জগতপুর বিলে তাঁর লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।