লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ-রায়পুর সড়কের গৃদকালিন্দিয়া বাজারের কাছের একটি কালভার্টের নিচ থেকে গতকাল শনিবার অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, স্থানীয় লোকজন কালভার্টের নিচে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার রাতে ওই যুবককে খুন করে দুর্বৃত্তরা।