লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আমিনবাজার এলাকা থেকে পুলিশ গতকাল শনিবার দুটি লাশ উদ্ধার করেছে। সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ওই এলাকায় সালেহপুর সেতুর পাশের খাদে এক নারীর (৩২) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। সকাল সাতটার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর পর সকাল ১০টার দিকে একই মহাসড়কের মধুমতি মডেল টাউন এলাকায় খাদ থেকে এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।