লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গত রোববার রাতে রতন রায় (১৪) নামে নবম শ্রেণীর এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা বাঁশবাড়ী এলাকার বলরাম রায়ের ছেলে রতন রোববার রাত ১০টার দিকে বাড়ির বাইরে গিয়ে নিখোঁজ হয়। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে খুকশিয়া মাঠ থেকে সোমবার সকাল নয়টার দিকে রতনের লাশ উদ্ধার করা হয়। সে বড়বিল দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। বলরাম রায় বলেন, ‘আমার ও আমার ছেলের সঙ্গে কারও ঝগড়া-বিবাদ ছিল না। কেন এমন হলো বুঝতে পারছি না।’
নিজস্ব প্রতিবেদক, রংপুর