লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গতকাল রোববার এক গৃহবধূ ও আরেক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল দুপুরের দিকে উপজেলার সবুজনগর গ্রামের আলতাফ হোসেনের মেয়ে রাজিয়া আক্তার (১৬) এবং ছোটহারজী গ্রামের আবু জাফরের স্ত্রী জুলেখা বিবি কীটনাশক পানে মারা যান।
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি