লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী দুধনই গ্রাম থেকে গতকাল সোমবার অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। বেলা ১১টার দিকে ওই গ্রামের একটি মাঠে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম হায়দার বলেন, লাশের মুখ ও গলায় পোড়া চিহ্ন রয়েছে।
শেরপুর প্রতিনিধি