লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলার ফতেপুর দড়িকান্দি এলাকায় একটি ডোবা থেকে গতকাল বুধবার রফিকুল ইসলাম (২৭) নামের এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। রফিকুলের বাবা বন্দর উপজেলার মদনপুর এলাকার সফিউদ্দিন জানান, গত ২৬ ডিসেম্বর তাঁর ছেলে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেনি। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি