লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া মধ্যপাড়া থেকে গত মঙ্গলবার রাতে সুজন শেখ (২০) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। সুজন একই ইউনিয়নের নাওডুবি গ্রামের আনছের আলী শেখের ছেলে। তিনি স্থানীয় চন্দনী বাজারে বৈদ্যুতিক সামগ্রীর ব্যবসা করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন আফড়া মধ্যপাড়া এলাকার কয়েকজন তরুণ সুজনের দোকান থেকে শব্দযন্ত্র (সাউন্ড সিস্টেম) ভাড়া নেন। সুজন ওই তরুণদের সঙ্গে যান। রাত সাড়ে ১২টার দিকে সাউন্ড সিস্টেম ভাড়া নেওয়া লোকজন তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁরা জানান, সুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  রাজবাড়ী প্রতিনিধি