লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) ট্রেনে কাটা পড়া লাশ গতকাল বুধবার সন্ধ্যায় উদ্ধার করেছে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ। দুপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী একটি ট্রেন ঈশ্বরগঞ্জ পৌর সদরের সৈয়দ ভাকুরি এলাকা পার হওয়ার পরপরই রেললাইনে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয় ব্যক্তিরা। স্টেশনমাস্টার সবর উদ্দিন জানান, ওই নারীকে নেশাজাতীয় কিছু খাইয়ে দুর্বৃত্তরা ট্রেন থেকে ফেলে দিয়ে থাকতে পারে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।