লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদর ইউনিয়নের বাজুয়া খাল থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় মো. আজাহার (৩২) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত আজাহার উপজেলার সোয়াইতপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।