লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধুপুর থেকে পুলিশ অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধুপুর লাতু মিয়ার ইটভাটা থেকে গতকাল ভোরে পুলিশ অজ্ঞাতনামা ওই নারীর লাশ উদ্ধার করে। তার গায়ে গোলাপি রঙের জামা ও পরনে হলুদ রঙের সালোয়ার ছিল। পুলিশের ধারণা, ওই নারী রাতের কোনো একসময় দ্রুতগামী গাড়ি চাপা পড়ে মারা গেছেন। গতকাল দুপুরে ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ মর্গেই রাখা হয়েছে। ফেনীর মহিপাল হাইওয়ে থানার পুলিশের ওসি আবদুল কাদের মহাসড়ক থেকে অজ্ঞাতনামা ওই নারীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।