লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মছজিদ্দা গ্রামের পাহাড়ের দুর্গম এলাকা থেকে গতকাল মঙ্গলবার বিকেলে অজ্ঞাতনামা এক যুবকের (আনুমানিক ৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে কয়েকজন কাঠুরে পাহাড়ের দুর্গম এলাকায় এক যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশের একটি দল ওই স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে। সীতাকুণ্ড থানার ওসি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।  সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।