প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় মো. ওসিয়ার (৫০) নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। গতকাল বুধবার বেলা ১১টায় পুলিশ নগরের গোয়ালখালী টেম্পোস্ট্যান্ডসংলগ্ন রেলক্রসিং থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। সকালে এলাকাবাসী গোয়ালখালী টেম্পোস্ট্যান্ডসংলগ্ন রেলক্রসিংয়ের পাশে থেঁতলে যাওয়া একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ওসিয়ার ঢাকার ডেমরা থেকে নগরের কাশিপুর এলাকায় চাচা রিয়াজুলের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।