লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার চর ব্রাহ্মণ গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল সোমবার বেগম খাতুন (৪১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ হাসমত আলীর স্ত্রী। পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সদর থানার এসআই বদিউজ্জামান জানিয়েছেন।