প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফতুল্লা লঞ্চঘাট এলাকার বালুর মাঠের সামনে বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাতনামা যুবকের (৩৩) লাশ ভাসতে দেখে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশের কাছে খবর পাঠান এলাকাবাসী। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পরনে সোয়েটার ও কালো রঙের শার্ট ছিল।