লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার চক্রশালার জুলুলদীঘি এলাকা থেকে গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মহাসড়কের পাশের জুলুরদীঘি এলাকা থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির গলায় রশি প্যাঁচানো ও ডান চোখ উপড়ানো ছিল। পরনে ছিল জিনস প্যান্ট ও লাল রঙের শার্ট।