লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গতকাল মঙ্গলবার তাহমিনা বেগম (৭) নামের প্রথম শ্রেণীর এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কল্লরপাড় গ্রামের জুরআলী মিয়ার মেয়ে। সকালে গ্রামবাসী ওই গ্রামের এক সরিষাখেতে তার লাশ দেখতে পান। পরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। পরিবারের ধারণা, তাহমিনার কানের স্বর্ণের দুলের জন্য তাকে খুন করা হয়েছে।