প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রামের খলিশাডাঙ্গা নদীর ধার থেকে গতকাল বৃহস্পতিবার জহুরুল ইসলাম (২২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জহুরুল ইসলাম উপজেলার সাঁতইল গ্রামের জুলহাস ওরফে জলু প্রামাণিকের ছেলে। বড়াইগ্রাম থানার ওসি মোহামঞ্চদ ইব্রাহীম ও স্থানীয় লোকজন জানান, বুধবার রাতে জহুরুল জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। পরে রাতে আর বাড়িতে ফিরে আসেননি।