লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাট উপজেলার পাত্রমাটি গ্রামসংলগ্ন সুরমা নদী থেকে মাথা বিচ্ছিন্ন ও হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, স্থানীয় লোকজন লাল চাদর দিয়ে মোড়ানো অবস্থায় সুরমায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। লাশ উদ্ধারস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে মাথা পাওয়া যায়। এ ব্যাপারে কানাইঘাট থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, সিলেট