লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার সরকারি খাদ্যগুদামের একটি বাসা থেকে গত বুধবার শাম্মী আকতার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই খাদ্যগুদামের পিয়ন আবদুর রশিদের স্ত্রী। আবদুর রশিদ স্ত্রী ও সন্তানদের নিয়ে খাদ্যগুদামের সরকারি বাসায় বাস করতেন। এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক ওয়াদুদ হোসেন জানান, দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।