প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রাম থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তানিয়া বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তানিয়া বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের পারভেজ হাওলাদারের স্ত্রী। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে প্রতিবেশীরা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তানিয়ার লাশ দেখতে পান। এ সময় ওই ঘরে কেউ ছিলেন না। সন্ধ্যায় লাশ উদ্ধার করে পুলিশ। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি