লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার কিছামত নামক স্থানে একটি সেপটিক ট্যাংক থেকে গতকাল রোববার সাজু মিয়া (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চাতুটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পেশায় ভ্যানচালক সাজু গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। ধনবাড়ী থানার ওসি মিজানুর রহমান জানান, হাবিবুর রহমানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে সেটি পরিষ্কারের সময় লাশটি পাওয়া যায়।