লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে গতকাল বুধবার অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, গতকাল সকালে স্থানীয় লোকজন ওই ঘাট এলাকায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানান। পরে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি