লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কয়ড়া গ্রামের নিজ বাড়ি থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার পুলিশ লাশটি উদ্ধার করে। ওই ছাত্রীর নাম ফারহানা আক্তার (১৭)। সে একই গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারহানা আক্তার শনিবার রাতে পড়ালেখা শেষে তার কক্ষে ঘুমাতে যায়। গতকাল সকালে ঘুম থেকে না ওঠায় তার মা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি কক্ষের দরজা খুলে আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি