লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা ঘাটে যমুনা নদী থেকে গতকাল বৃহস্পতিবার সাখাওয়াত হোসেন (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, উপজেলার মানিকনগর গ্রামের সাখাওয়াত ও আনজেল সোমবার রাত আটটার দিকে নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় ঘিওর গ্রামের দুলাল, জহুরুলসহ কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হলে তাঁরা সাখাওয়াত ও আনজেলকে মারধর করেন। আনজেল নদীতে ঝাঁপ দিয়ে চরপেঁচাকোলা গ্রামে আশ্রয় নিলেও সাখাওয়াত নিখোঁজ হন।
বেড়া (পাবনা) প্রতিনিধি