লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন থেকে অপর্ণা দেবনাথ (৩১) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিয়নের দত্ত গ্রামের বিজয় দেবনাথের স্ত্রী। গত বুধবার রাত ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাছানুজ্জামান বলেন, ‘ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
মৌলভীবাজার প্রতিনিধি।