প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার আটঘরিয়া উপজেলার বাঐকোলা গ্রামের একটি গমখেত থেকে গতকাল শুক্রবার আসাদ আলী (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা তিনটার দিকে কয়েকজন কৃষক ওই খেতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। বিকেল চারটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের স্বজনেরা জানান, আসাদ তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। আতাইকুলা থানার ওসি আকরাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাবনা অফিস