লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া বিএডিসি ফার্ম এলাকার টাঙ্গন নদের পাড় থেকে গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অজ্ঞাতপরিচয় এক তরুণের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খান জানান, ওই তরুণের গলা কাটা এবং পেট্রল দিয়ে মুখমণ্ডল ও শরীর পুড়িয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি