লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের ভাকুর্তা ইউনিয়নের বাহেরচর এলাকা থেকে গতকাল বুধবার সকালে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভার মডেল থানার পুলিশ জানায়, গতকাল ভোর ছয়টার দিকে স্থানীয় ব্যক্তিরা এলাকার মাঠে লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিজস্ব প্রতিবেদক, সাভার