প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের সাধের বটতলা এলাকার একটি চিংড়িঘের থেকে অজ্ঞাতনামা (২২) এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে ফকিরহাট থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই তরুণীর পরনে লাল রঙের সালোয়ার ছিল।