লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ভাসমান অবস্থায় রাসেল (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টায় চাঁদপুর শহরের ঢালির ঘাটের কাছে স্থানীয় লোকজন লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ সুপার আমির জাফর বলেন, ওই কিশোরের বাড়ি হাইমচরে। সে মানসিক রোগী ছিল।