লাশ উদ্বার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। হাইওয়ে পুলিশ গতকাল শনিবার দুপুরে ওই লাশটি উদ্ধার করে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসেন খান বলেন, লাশটির পাশে একটি হেলমেট পাওয়া গেছে। নিহত ব্যক্তির মাথায় গুরুতর জখম ছিল। সম্ভবত মোটরসাইকেল দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।