লাশ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কবর খুঁড়ে লাশ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে কোনো এক সময়ে লাশগুলো চুরি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কবরস্থান থেকে সোমবার রাতের কোনো এক সময়ে কবর খুঁড়ে আটটি লাশ চুরি করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তি কবর জিয়ারত করতে গিয়ে কয়েকটি কবর খোঁড়া দেখতে পান। পরে এলাকাবাসীকে জানালে তাঁরা কবরস্থানে গিয়ে আটটি কবর খোঁড়া দেখতে পান। তাঁরা ধারণা করছেন, কঙ্কাল বিক্রি করার উদ্দেশ্যেই এই লাশগুলো চুরি হয়ে থাকতে পারে।