লাশ দাফনে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পাওনা টাকা পরিশোধ না করায় লাশ দাফনে বাধা দিয়েছেন পাওনাদার। এ ঘটনা ঘটেছে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায়। এলাকাবাসী সূত্র জানায়, গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার বাসিন্দা মৃত অজি উল্লাহর ছেলে সোলতান আহমদ (৬৫)। গত রমজানের শেষ দিকে জটিল রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য দেশে ফেরত এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।