লাশ দিয়ে ফেরার পথে নিজেই লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা বাজারে গতকাল মঙ্গলবার ভোরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স উল্টে ফারুক হোসেন (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নেত্রকোনার কমলাকান্দার যাত্রাবাড়ী গ্রামের আবদুল গফুরের ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ফারুক একটি অ্যাম্বুলেন্সের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই অ্যাম্বুলেন্সে করে রংপুরে একটি লাশ পৌঁছে দিয়ে ঢাকায় ফিরছিলেন। বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই ফারুক নিহত হন।