লাশ নিয়ে ফরিদপুর রওনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার লাশ তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাত ১১টা ১০মিনিটে তিনটি অ্যাম্বুলেন্সসহ র্যাব, পুলিশ ও বিজিবির গাড়ির বহরে করে কাদের মোল্লার মরদেহ নিয়ে যাওয়া হয়। তবে কোন গাড়িতে কাদের মোল্লার লাশ রয়েছে, তা জানা যায়নি।
এর আগে আজ রাত ১০টা ১ মিনিটে দড়িতে ঝুলিয়ে আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে কাদের মোল্লার শাস্তিই প্রথম কার্যকর করা হলো।