লাশ ফিরে পেতে এবার আপিল আবেদন চন্দনের প্রথম স্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ কাউকে না দিয়ে হাসপাতালে দেওয়ার আদেশের বিরুদ্ধে এবং ধর্মীয় মতে সত্কারের জন্য লাশ ফিরে পেতে ঢাকা মহানগর জজ আদালতে এবার আপিল করেছেন চন্দন কুমার ওরফে সাজ্জাদ হোসেনের প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী।গতকাল সোমবার আদালত আবেদনটি গ্রহণ করে আদালতের এর আগের আদেশ স্থগিত রাখারও নির্দেশ দিয়েছেন।খিলগাঁও আইডিয়াল সিটি কলেজের এই সাবেক শিক্ষকের দুই ধর্মের স্ত্রীর দাবির জটিলতায় গত ২৬ জানুয়ারি ঢাকা সিএমএম আদালত তাঁর মরদেহ কাউকে না দিয়ে হাসপাতালের গবেষণায় ব্যবহারের নির্দেশ দেন।৮ ফেব্রুয়ারি এই আবেদনের ওপর শুনানি হবে। ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ আবেদনের শুনানি গ্রহণ করবেন।গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় খিলগাঁও বিশ্বরোডের শমসের টাওয়ার এলাকায় চন্দন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। পুলিশের কাছে তাঁর দুই স্ত্রীই লাশ দাবি করেন।