লাশ ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রত্নাই সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শাহ আলমের (২২) লাশ গতকাল শুক্রবার বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, বুধবার সন্ধ্যা সাতটার দিকে বালিয়াডাঙ্গীর সুটকাবস্তি গ্রামের শের আলীর ছেলে শাহ আলমসহ ১০-১২ জন ব্যবসায়ী রত্নাই সীমান্তের ৩৮২ নম্বর পিলারের ২ নম্বর সাব পিলারের কাছে গরু কিনতে যান। এ সময় বিএসএফের সোনামতি ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শাহ আলম গুলিবিদ্ধ হন। এ সময় তাঁকে নিয়ে যায় বিএসএফ। পরে ভারতের এক হাসপাতালে তিনি মারা যান। গতকাল সন্ধ্যায় রত্নাই সীমান্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে শাহ আলমের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।