লাশ ফেরত দিয়েছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যের গুলিতে নিহত বাংলাদেশি যুবক মো. আসাদুজ্জামানের লাশ ফেরত দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিজিবির সঙ্গে ব্যাটালিয়ন পরিচালক পর্যায়ে পতাকাবৈঠকের পর লাশ ফেরত দেয় বিএসএফ। এ ঘটনায় বিজিবির কাছে দুঃখ প্রকাশ করেছে তারা।
বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশের আদিতমারী থানা-পুলিশ ভারতীয় পুলিশের কাছ থেকে মো. আসাদুজ্জামানের লাশ বুঝে নেয়। পরে নিহত এ যুবকের চাচা সিরাজুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।