প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মধুমতী নদীতে গত রোববার গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আফরোজা বেগমের (৪০) লাশ ভেসে উঠেছে। নিখোঁজের দুই দিন পর গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে ঘটনাস্থল থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরে চর মানিকদহ গুচ্ছগ্রাম-সংলগ্ন মধুমতী নদীতে লাশটি ভেসে ওঠে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার এএসএই মোস্তাক আহমেদ জানান, আফরোজার ভাই জাহিদ মোল্লা লাশটি শনাক্ত করেছেন। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। গত রোববার সকালে সদর উপজেলার ভেড়ারবাজার মোকসেদ মোল্লার ঘাট এলাকায় গোসল করতে নেমে ওই নারী নিখোঁজ হন। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আফরোজাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।