লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তের ডবলছড়া জিরো পয়েন্টে গত বৃহস্পতিবার পাওয়া চা-শ্রমিক রাধে শ্যাম ভরের লাশ চাতলাপুর তল্লাশিচৌকি দিয়ে বিএসএফ গতকাল শুক্রবার বিজিবির কাছে হস্তান্তর করেছে। বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে লাশ দেওয়া হয়। বিজিবির পক্ষে চাতলাপুর কোম্পানি কমান্ডার ল্যান্স নায়েক মনোয়ার হোসেন রাধে শ্যাম ভরের লাশ গ্রহণ করেন। পরে কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম লাশটি নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান এ খবর নিশ্চিত করেছেন।