লাশটি ব্যবসায়ী শ্যামসুন্দরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গত বৃহস্পতিবার রেললাইন থেকে উদ্ধার হওয়া খণ্ডিত লাশটির পরিচয় পাওয়া গেছে। লাশটি শহরের ওষুধ ব্যবসায়ী শ্যামসুন্দর অধিকারীর (৪০)। তিনি গত বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পাছ বিক্রমহটি এলাকার রেললাইন থেকে জিআরপি পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, শহরের নিউমার্কেট এলাকার আপন মেডিকেল হলের মালিক শ্যামসুন্দর অধিকারী বুধবার বিকেলে প্যারাডাইস পাড়া এলাকার বাসা থেকে বের হন। এর পর থেকে তাঁর কেনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।