লাশের খোঁজ মেলেনি সেই তিন সহকর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কোচবিহার জেলার মেখলীগঞ্জ সীমান্তে সহকর্মীরা মঞ্জুরুলের লাশ (২৮) ফেলে আসার দাবি করলেও গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে দেশে পালিয়ে আসা মঞ্জুরুলের তিন সহকর্মীকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।বিজিবির ভাষ্য, লাশ উদ্ধারে শুক্রবারই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু গতকাল শনিবার বিকেল পর্যন্ত বিএসএফ লাশের সন্ধান সম্পর্কে বিজিবিকে কোনো তথ্য দিতে পারেনি।লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত মঞ্জুরুলের লাশ কোথায় আছে, এ খবর এখনো পাওয়া যায়নি। তবে এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।এদিকে পুলিশ জানিয়েছে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা গ্রামের আলী হোসেন (৩০), জেলার ফুলপুর উপজেলার মাসুদ (৩০) ও জিগারকান্দ গ্রামের আকিকুল ইসলামকে (৩০) গতকাল লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। তবে আটক ব্যক্তিরা দাবি করেন, দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের বিপরীতে ভারতের মেখলীগঞ্জ সীমান্তের একটি বাঁশঝাড়ের কাছে তাঁরা সহকর্মী মঞ্জরুলের লাশ ফেলে এসেছেন। লাশ নিয়ে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তের কাছাকাছি আসার পর ভারতীয় গ্রামবাসী ও বিএসএফের তাড়া খেয়ে লাশ ফেলে কোনো রকমে তাঁরা বাংলাদেশ সীমানায় প্রবেশ করেন।প্রসঙ্গত, দালালদের খপ্পরে পড়ে দেড় মাস আগে ময়মনসিংহের চার শ্রমিক কাজের সন্ধানে ভুটানে যান। সেখানে তাঁরা নির্মাণশ্রমিকের কাজ করছিলেন। একপর্যায়ে ঠান্ডাজনিত রোগে অসুস্থ হয়ে মারা যান মঞ্জুরুল ইসলাম।