লাশের পরিচয় মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বুধবার রাজধানীর খিলগাঁও শেখের জায়গা থেকে উদ্ধার করা অজ্ঞাত পরিচয় লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সাইফুল আমিন চৌধুরী ওরফে সুলতান (৩২)। তিনি গার্মেন্টসের ব্যবসা করতেন বলে পরিবারের সদস্যরা জানান। গতকাল রাতে নিহত সুলতানের আত্মীয় শিপলু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। লাশের গলায় আঘাতের চিহ্ন আছে। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।