লাহারহাট-ভেদুরিয়া ঘাটে দুটি নতুন ফেরি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ভোলা মহাসড়কের লাহারহাট-ভেদুরিয়া ঘাটে নতুন দুটি ফেরি সার্ভিস চালু হয়েছে। গতকাল শুক্রবার লাহারহাট পয়েন্টে কৃষ্ণচূড়া ও হাসনাহেনা নামের ওই ফেরি দুটির উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান।
বরিশাল-ভোলা মহাসড়কের লাহারহাট-ভেদুরিয়া পয়েন্টে অপরাজিতা ও দোলনচাঁপা নামে দুটি ফেরি চলাচল করত। পুরোনো এই ফেরি দিয়ে কোনোমতে কাজ চলছিল। এতে বরিশাল, খুলনা, ভোলা, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের পণ্য আনা-নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হতো।