প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর সড়কের লাহারহাট-ভেদুরিয়া নৌপথে ফেরি আবার বিকল হয়ে পড়েছে। কয়েক দিন আগে একটি ফেরি ভেদুরিয়া থেকে আসার সময় মাঝপথে নষ্ট হয়ে যায়। গতকাল মঙ্গলবার অন্য ফেরিটি নষ্ট হলে দুই প্রান্তে পণ্যবাহী ট্রাক ও যানবাহন আটকে পড়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার ভোলার ভেদুরিয়া থেকে বরিশালের লাহারহাটের উদ্দেশে যাত্রা করে ফেরি ‘কিষাণী’। মাঝপথে সেটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং অচল হয়ে যায়। অন্য ফেরি ‘দোলনচাঁপা’ দিয়ে নৌপথটি চালু রাখার চেষ্টা করে বিআইডব্লিউটিসি। গত সোমবার সকালে দোলনচাঁপা বরিশালের লাহারহাট থেকে ছাড়ার সময় সেটি চালু করা সম্ভব হয়নি। এতে ওই পথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আজ বুধবারের মধ্যে ওই পথে ফেরি চালু করা সম্ভব হবে বলে জানা গেছে।