লায়ন্স ক্লাবসের শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল মাল্টিপুল জেলা-৩১৫-এর আয়োজনে দেশের বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে গণসচেতনতা তৈরি করতে প্রতিবছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন পিআইডি লায়ন শেখ কবির হোসেন ও পিআইডি লায়ন মোসলেম আলী খান। আগারগাঁও থেকে শুরু হয়ে মহাখালী উড়ালসড়ক ও তেজগাঁও হয়ে আবার আগারগাঁও এসে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিজ্ঞপ্তি।