লায়ন্স পুরস্কার পাচ্ছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকতার মাধ্যমে পরিবেশ উন্নয়ন ও সুরক্ষায় ভূমিকা রাখার জন্য ‘লায়ন্স অ্যাওয়ার্ড ফর প্রফেশনালস এক্সিলেন্স’ এর জন্য মনোনীত হয়েছেন জ্যেষ্ঠ পরিবেশ বিষয়ক সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল (ডিস্ট্রিক্ট ৩১৫এ১) বাংলাদেশের উদ্যোগে কাল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে পরিবেশ বিষয়ক সাংবাদিকতা করে আসা কামরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামেরও চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত আছেন।